9:20 pm, Wednesday, 19 August 2026

সুধী সমাবেশস্থলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারে আইকনিক রেলস্টেশন ও রেললাইন উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ৪০ মিনিটে সুধী সমাবেশের মঞ্চে উপবিষ্ট হন তিনি। এ সময় উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

শনিবার (১০ নভেম্বর) ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। ১১টা ২৫ মিনিটে আইনিক রেল স্টেশন এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানিয়ে রাখাইন নৃত্য পরিবেশন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের তরুণী দল। নৃত্য শেষে প্রধানমন্ত্রী প্রটোকল ভেঙে রাখাইন তরুণীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সুধী সমাবেশে স্থানীয় সাংসদ সাইমুম সরোয়ার কমল, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মতবিনিময় শেষে আইকনিক রেল স্টেশন ও রেলপথের উদ্বোধন করবেন। পরে রেলে চড়ে রামু যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে রামু ক্যান্টনমেন্টে গিয়ে দুপুরের নামাজ ও খাবার শেষে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ সময় ১৩টি প্রকল্পের উদ্বোধন ও তিনটি প্রকল্পেরে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

সুধী সমাবেশস্থলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Update Time : 06:17:32 am, Saturday, 11 November 2023