ডেস্ক রিপোর্ট :: সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার সুপ্রিম কোর্টের গণ সংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। এর আগে চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকাল সাড়ে ১০টার দিকে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবার কথা ছিল। সুপ্রিম কোর্ট সূত্র বলছে, রোববার (১১ আগস্ট) থেকে বিচার কাজ শুরু হবে কি না। অথবা উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ বিষয়ে আলোচনা। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলনে যে দাবি করেছে সেটিও আলোচনা হওয়ার কথা ছিলো এই বৈঠকে। অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছেন সুপ্রিম কোর্ট এর আগে গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকার শপথ নেয়ার আগে এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত নেন রাষ্ট্রপতি। যেখানে রুলিং দিয়ে বর্তমান পরিস্থিতিতে এটিকেই সঠিক পন্থা বলা হয়। ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশে ছেড়ে যান শেখ হাসিনা। এরপর সাংবিধানিক সংকট তৈরি হয়। পদত্যাগের দাবি ওঠে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতির।
8:13 am, Wednesday, 16 September 2026
News Title :
সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:09:32 am, Saturday, 10 August 2024
- 302 Time View
Tag :
Popular Post
























