1:18 pm, Friday, 22 May 2026

সুবিদবাজারে মধ্যরাতে বাসার গেইট ভেঙ্গে ঢুকে পড়লো বেপরোয়া ‘ট্রাক’

সিলেট প্রতিনিধি :: সিলেট মহানগরের সুবিদবাজার এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক বাসা ও টাওয়ারের মধ্যে ঢুকে গেছে।

রবিবার (২ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে সুবিদবাজার পয়েন্ট থেকে মিরের ময়দান অভিমুখে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সচেতন নাগরিকেরা ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছেন। অচিরে বেপরোয়া গতির ট্রাকের নিয়ন্ত্রণে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

জানা যায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে নগরে প্রবেশকালে নিয়ন্ত্রণ হারায় ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮৮৯৭৭)। এ সময় বেপরোয়া গতির এ ট্রাক নগরের সুবিদবাজার পয়েন্ট থেকে মিরের ময়দান অভিমুখে অবস্থিত কর্নার ভিউ ও কর্নার হাউস নামক টাওয়ার ও বাসায় ঢুকে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বাসা ও টাওয়ারের গেইট।

এ ঘটনায় ফুসে উঠেছেন সচেতন নাগরিকেরা। তারা অচিরে অনিয়ন্ত্রিত বেপরোয়া গতির ট্রাক বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থায়ী বাসিন্দা মাজাহারুল ইসলাম সাজ্জাদ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাক চালকদের (যে সমস্ত ট্রাক চালক অনিয়ন্ত্রিত ভাবে ট্রাক চালান) নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সুবিদবাজারে মধ্যরাতে বাসার গেইট ভেঙ্গে ঢুকে পড়লো বেপরোয়া ‘ট্রাক’

Update Time : 12:48:11 pm, Monday, 4 July 2022