8:03 am, Wednesday, 24 June 2026

সেনেগালকে নিয়ে সতর্ক নেদারল্যান্ডস

ডেস্ক রিপোর্ট : সেনেগালের সবচেয়ে বড় তারকা সাদিও মানে চোটে ছিটকে গেছেন আগেই। তাঁকে ছাড়াই এবার কাতারে নামতে হচ্ছে আফ্রিকার দেশটিকে। আজ যাত্রা ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। শক্ত দলকে পেয়েও মানের মাঝেই ডুবে আছে দলটি। এদিকে ডাচরা মানে না থাকলেও সতর্ক প্রথম ম্যাচ নিয়ে। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে তারা।

এর আগে নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইকের কথায় মনে হচ্ছে সেনেগাল পরীক্ষা নিতে পারে ডাচদের। ফিফার সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এই লিভারপুর ডিফেন্ডার বলেন, ‘আসলে কোনো বিশ্বকাপই সহজ নয়। আপনি কার সঙ্গে খেলছেন, সেটা বড় ব্যাপার নয়। আমি মনে করি, তিন প্রতিপক্ষের মধ্যে সেনেগাল কঠিন প্রতিপক্ষ। ইকুয়েডরও কম কঠিন নয়, তাদের খেলার ধরনটা ভিন্ন। সে চ্যালেঞ্জ মোকাবিলা করাই হতে পারে কঠিন।’

নিজেদের গ্রুপে সেনেগাল ছাড়াও আছে ইকুয়েডর। তারাও কম শক্ত দল না। তবে নেদারল্যান্ডস কোচ লুই ফন গালের চোখ শিরোপায়। পুরোনো দুঃস্মৃতি ভুলে এবার সোনালি ট্রফিটাই চায় তাঁর দল, ‘আমাদের দলটা এবার দারুণ। আমি এই দলটার ওপর আস্থা রাখতে পারছি। চেষ্টা করছি কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে। সে জন্য আমাদের একটু একটু করে এগোতে হবে। এর পর চাই শিরোপাটা ঘরে নিয়ে ফিরতে।’

রাশিয়া বিশ্বকাপে ছিল না নেদারল্যান্ডস। সর্বশেষ তাদের দাপট বিশ্ব দেখল ২০১০ বিশ্বকাপে। তবে ফাইনালে উঠেও হৃদয় ভাঙার গল্প লিখতে হয় ডাচদের। স্পেনের কাছে হেরে যান রোবেনরা। যেটা এখনও পোড়ায় নেদারল্যান্ডসকে। তবে সব ভুলে এবার ডাচদের মুখে হাসি ফোটাতে চায় দলটি। দলে ডি জংয়ের মতো চমৎকার মিডফিল্ডার, আক্রমণভাগে আছেন দেপাই। ডিফেন্স দেয়ালের মূল সেনানী ফন ডাইক। এদের পানেই তাকিয়ে থাকবে নেদারল্যান্ডস। সেনেগালের জন্য হতাশাটা মানেকে হারানোর। যে স্বপ্ন নিয়ে এবার দোহায় এসেছিল দলটি। সেই স্বপ্ন যেন আগেই চুরমার। চোটে ছিটকে যাওয়া মানেকে তাই চাইলেও ভুলতে পারছে না। মাঠে নামার আগে ঘুরেফিরে মানেকে নিয়েই কথা বললেন আলিউ সিসে, ‘পুরো ফুটবল পরিবার এখনও হতাশ। তাঁর মতো সেরা একজনকে হারানোর কষ্টটা কিছুতেই ভোলা যাচ্ছে না।’

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

সেনেগালকে নিয়ে সতর্ক নেদারল্যান্ডস

Update Time : 08:09:59 am, Monday, 21 November 2022