6:31 pm, Friday, 22 May 2026

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

অনলাইন ডেস্ক: কভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে ৭ দিনের কঠোর লকডাউন জারি থাকবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। আজ শুক্রবার প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার একথা জানান। এ বিষয়ে বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

তিনি বলেন, এ সময়ে জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। তিনি আরো জানান, গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

Update Time : 03:41:32 pm, Friday, 25 June 2021