3:19 am, Friday, 17 July 2026

সৌদি আরবে উত্ত্যক্তের শিকার মায়োর্কার ফুটবলারের স্ত্রী

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ম্যাচ খেলতে গিয়েছিল মায়োর্কা। ম্যাচ শেষে দলটির দুই ফুটবলারের পরিবারের সদস্যরা স্থানীয় সমর্থকদের দ্বারা উত্ত্যক্তের শিকার হয়েছেন।

মায়োর্কার মিডফিল্ডার দানি রদ্রিগেজ পরে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম পালাভরা এসপোর্টস আইবি৩-কে জানিয়েছেন, তার ও গোলকিপার ডমিনিক গ্রেইফের স্ত্রীকে স্থানীয় সমর্থকদের একটি দল উত্ত্যক্ত করেছে। দানি রদ্রিগেজ বলেন, ‘(স্টেডিয়াম থেকে) বের হওয়া বেশ কঠিন ছিল। আমরা আমাদের পরিবারের সদস্যদের নিয়ে বের হচ্ছিলাম এবং সেখানে কোনো নিরাপত্তা ছিল না। সত্যি বলতে, সেখানকার কয়েকজন পুরুষ সমর্থক আমাদের একদম কাছে এসে ছবি তুলতে শুরু করে এবং তারা হয়রানিও করছিল। ‘

তিনি আরও বলেন, ‘একই ঘটনার শিকার হয়েছে গ্রেইফের স্ত্রী নাতালিও। আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল। আমরা খুব অস্বস্তি বোধ করছিলাম। আমাদের কোনো সুরক্ষা ছিল না। ‘

গ্রেইফের স্ত্রী নাতালিও পরে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-কে বলেন, ‘স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় পুরুষরা আমাদের মুখে ফোন ঠেকিয়ে ভিডিও করছিল এবং ধাক্কা দিচ্ছিল। ‘

মার্কা ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, রিয়াল মাদ্রিদের জার্সি পরিহিত কয়েকজন পুরুষ সমর্থক মোবাইল ফোন দিয়ে ভিডিও করার পাশাপাশি হাসতে হাসতে তাদের উত্ত্যক্ত করছে।

বিষয়টি নিয়ে মায়োর্কার ক্লাব কর্মকর্তারা এসপোর্তস আইবি৩ টিভিকে বলেছেন, ‘স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় প্রায় ২৫০ মানুষ হয়রানির শিকার হয়েছেন। নারীদের অযাচিতভাবে স্পর্শ করা হয়েছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য। ‘

ঘটনাটি জানার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের নিরাপত্তারক্ষীরা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সৌদি আরবে উত্ত্যক্তের শিকার মায়োর্কার ফুটবলারের স্ত্রী

Update Time : 06:50:41 am, Saturday, 11 January 2025