9:22 pm, Friday, 22 May 2026

সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্য নিহত, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্য নিহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ চৌধুরী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক র‍্যাব সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের নাম মাহমুদ হাসান (৩০)। আহত র‍্যাব সদস্য হচ্ছেন- সাখাওয়াত হোসেন (২৭)। তারা দুইজনই র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পে কর্মরত।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, র‍্যাব সদস্যরা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে ঢাকামুখি যাচ্ছিলেন। এ সময় শায়েস্তাগঞ্জ চৌধুরী পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন।

আর আশঙ্কাজনক অবস্থায় সাখাওয়াত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্য নিহত, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক

Update Time : 08:55:26 am, Sunday, 3 April 2022