3:21 am, Tuesday, 4 August 2026

হবিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট::বিএনপির মানববন্ধনে বাধা দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

পৌরশহরের শায়েস্তানগরে রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী বেলা ১১টার দিকে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন শুরু করেন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। থেমে থেমে এখনো সংঘর্ষ চলছে।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় দেব জানান, এখনও সংঘর্ষ চলছে। তাই বিস্তারিত বলা যাচ্ছে না।

এখন টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার জানান, সংঘর্ষে দেশ টিভির প্রতিনিধি আমির হামজাসহ ২ জন আহত হয়েছেন। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

৬ সপ্তাহ ধরে মজুরি বন্ধ, পেটে ভাত নেই, কারখানার গেটে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

হবিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ

Update Time : 08:17:28 am, Sunday, 10 December 2023