1:07 am, Wednesday, 29 July 2026

হানিফ সংকেতের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া

বিনোদন ডেস্ক :: শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা হলো বাংলাদেশ গড়ার আর্টিস্ট শিরোনামে হানিফ সংকেতের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া। শুক্রবার (২৭ মার্চ) রিউমর স্ক্যানার এ তথ্য জানায়।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হানিফ সংকেতের নামে এ ভুয়া মন্তব্যটি ছড়ানো হয়। এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন হানিফ সংকেত।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, সুহৃদ, আমি দীর্ঘদিন ধরেই আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলে আসছি- সত্যতা যাচাই না করে সামাজিকমাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফটোকার্ড পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি আরও বলেন, ওই ফটোকার্ডের কথাগুলো আমার উপস্থাপনাশৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও, সেগুলোর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, কোনো রকম সত্যতা যাচাই না করেই অনেকে এ ফটোকার্ডগুলো শেয়ার করছেন, কমেন্ট করছেন এবং লাইক দিচ্ছেন।

দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি উল্লেখ করে তিনি ওই পোস্টে লিখেছেন, আমার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড শুধু আমার নিজস্ব ভেরিফায়েড প্ল্যাটফরম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়। প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে এর অপব্যবহার সম্পর্কে আমাদের সবারই আরও সচেতন হওয়া প্রয়োজন। অনুরোধ থাকবে, এ ধরনের কোনো অজানা, অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না এবং তা প্রচার করে অন্যকেও বিভ্রান্ত করবেন না।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

হানিফ সংকেতের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া

Update Time : 07:06:02 am, Saturday, 28 March 2026