8:17 am, Wednesday, 29 April 2026

হাসপাতালে অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক :: মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। রবিবার (২২ আগস্ট) রাতে তাকে দেখতে যান অমিতাভ বচ্চন এবং তার মেয়ে শ্বেতা বচ্চন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অভিষেক বচ্চন কিছুদিন আগে হাতে চোট পান। তার ডান হাতের আঙুলে ব্যান্ডেজ করা হয়েছে। তবে অভিষেকের শারীরিক অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি।

লীলাবতী হাসপাতালে থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অমিতাভ-শ্বেতা। সেই ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট পরে গাড়িতে বসা শ্বেতা। আর অমিতাভ বচ্চনের পরনে সাদা কুর্তা-পায়জামা। তার মাথায় একটি ব্যান্ডানাও বাঁধা ছিল। দুজনেই মুখে মাস্ক পরেছিলেন।

এদিকে অভিষেক বচ্চনের স্ত্রী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ‘পন্নিইন সেলভান’ নামের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে সিনেমাটির শুটিংয়ের জন্য মধ্যপ্রদেশে অবস্থান করছেন তিনি। এ অভিনেত্রীর সঙ্গেই রয়েছে মেয়ে আরাধ্য। এ কারণেই অভিষেককে দেখতে হাসপাতালে আসতে পারেননি ঐশ্বরিয়া।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

হাসপাতালে অভিষেক বচ্চন

Update Time : 06:58:49 am, Tuesday, 24 August 2021