11:32 pm, Tuesday, 21 April 2026

হিন্দি সিনেমায় অভিষেক করছেন জয়া আহসান

বিনোদন ডেস্ক : এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই বাংলা সিনেমায় অভিনয় করে বেশ খ্যাতি লাভ করেছেন তিনি। আবার দেশটিতে প্রথম বাংলাদেশি তারকা হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’-ও পেয়েছেন নায়িকা।

জনপ্রিয় এই তারকাকে নিয়ে এর আগে জল্পনা ছিল, বলিউডেও আলো ছড়াবেন তিনি। এবার সেই জল্পনাই সত্যি হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, ‘করক সিং’ নামের হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। এটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।

জানা গেছে, এই সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এছাড়া মুখ্য ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। আরও অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি।

সিনেমার গল্প সম্পর্কে বলা হয়েছে, আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মাণ করা হবে সিনেমাটি। তবে এই গল্প বাস্তবজীবন থেকে নেয়া কিনা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কলকাতা ও মুম্বাইতে এর শুটিং হবে। আর সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এর শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

হিন্দি সিনেমায় অভিষেক করছেন জয়া আহসান

Update Time : 07:45:04 am, Wednesday, 30 November 2022