ডেস্ক রিপোর্ট: শীতের তীব্রতায় উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত। হিমালয় থেকে নেমে আসা তীব্র ঠাণ্ডা আবহ যেন জবুথবু অবস্থা করেছে পঞ্চগড়বাসীর। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন বেলা বাড়লেও দেখা মিলছে না রোদের। নেই কোনো উত্তাপ। ফলে শিশু ও বৃদ্ধদের অসুস্থতা বাড়ছে জেলাজুড়েই।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতজনিত রোগে জেলার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। আসন সংকুলান না হওয়ায় জেলার সদর হাসপাতালে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অনেকের। চিকিৎসকরা বলছেন, শীতের তীব্রতা বৃদ্ধি পেলে অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
8:07 am, Saturday, 27 June 2026
News Title :
হিমেল বাতাসে কাবু হিমালয় ঘেঁষা পঞ্চগড়
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:44:13 am, Thursday, 5 January 2023
- 574 Time View
Tag :
Popular Post
























