1:23 pm, Friday, 17 April 2026

১০ আগস্ট পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ এ দল

ডেস্ক রিপোর্ট :: সংশোধিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ১০ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ এ’ দল। ৬ আগস্ট ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও, দেশের অস্থির পরিস্থিতির কারণে ক্রিকেটারদের সফর বিলম্বিত হয়। সফরে পাকিস্তান শাহিনস নামে পাকিস্তান এ’ দলের বিপক্ষে দু’টি চারদিনের এবং তিন ম্যাচের ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ এ’। পরিবর্তিত সূচি অনুযায়ী ১৩-১৬ আগস্ট প্রথম এবং ২০-২৩ আগস্ট থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথাক্রমে- ২৬, ২৮ এবং ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। চার দিনের এবং ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইসলামাবাদে । স্পেনকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল দ্বৈবক্রমে এ’ দলের সঙ্গে প্রায় একই সময়ে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় দল। সফরের টেস্ট সিরিজের জন্য ১৭ আগস্ট পাকিস্তান যাবার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে প্রথম টেস্ট এবং করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এদিকে, দেশে সহিংস অস্থিরতার পর মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স প্রধান শাহরিয়ার নাফিস বলেন, ‘মাঠে ফিরতে পেরে খুশি ক্রিকেটাররা। আমরা আশা করি, আগামীকাল জাতীয় দলের অনুশীলনও শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘দেশের এমন পরিস্থিতে অনুশীলন শুরু করা উদ্বেগজনক ছিল। দেশের এমন পরিস্থিতিতে কারণে আমাদের সুযোগ-সুবিধার বিষয়ে চিন্তিত ছিলাম আমরা। গ্রাউন্ডসম্যানরা কাজ করতে পারেনি। আজ আমরা এসে দেখলাম, প্রাউন্ডসম্যানরা মাঠ প্রস্তুত করে রেখেছে। আমরা অনুশীলন শুরু করেছি। আশা করছি, আগামীকাল জাতীয় দল অনুশীলন শুরু করতে পারবে।’ নাফিস আরও বলেন, ‘পহেলা আগস্ট থেকেই প্রস্তুত ছিলেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা। অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন তারা। আমরা অনুশীলন শুরু করলেই, যোগ দেবেন তারা।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

১০ আগস্ট পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ এ দল

Update Time : 11:13:54 am, Thursday, 8 August 2024