কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অয়ন দেব ১৭ দিন থেকে নিখোঁজ রয়েছে। পৃথিমপাশা গ্রামের বাসিন্দা অঞ্জন দেব এর পুত্র অয়ন দেব (১৮) গত ৯ মার্চ সকালে বাড়ি থেকে বের হওয়ার পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৭৪) করা হয়েছে।
থানার ডায়েরি ও পরিবারসূত্রে জানা যায়, পৃথিমপাশার বাসিন্দা অঞ্জন দেব এর পুত্র অয়ন দেব লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। সে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। গত ৯ মার্চ সকালে নিজ বাড়ি থেকে চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবিরবাজারের উদ্দেশ্যে বের হয় প্রতিদিনের মতো। কিন্তু ওই দিন সে ব্যবসা প্রতিষ্ঠানে না গিয়ে রাত পর্যন্ত বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে আসেনি। সারাদিন অয়নের সন্ধান না পেয়ে ওই দিন রাতেই কুলাউড়া থানায় জিডি করেন অয়নের চাচা পরিমল দেব।
পরিমল দেব জানান, অয়ন আমার বড় ভাইয়ের ছেলে। কোন কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়ে গত ১৭ দিন থেকে নিখোঁজ রয়েছে। কলেজ বন্ধ থাকলে সে প্রায়শই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে সময় দেয় সকালে। নিখোঁজের দিন বাড়ি থেকে বের হয় দোকানের উদ্দেশ্যে। এই বিষয়ে আমাদের আত্মীয় স্বজন ও অয়নের বন্ধুবান্ধব সহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাইনি। তাই বিষয়টি নিয়ে কুলাউড়া থানায় একটি নিখোঁজ জিডি করেছি। গত ১৭ দিন থেকে অয়নের সন্ধান না পাওয়ায় তার পিতামাতা মানসিকভাবে ভেঙে পড়েছেন। যদি কেহ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ (০১৭৭২-৩৬৮৮৯৮) করলে চির কৃতজ্ঞ থাকিব। আমরা প্রশাসনের কাছে অয়নকে খোঁজে পেতে সার্বিক সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য যে, তার সাথে কোন মোবাইল ফোন নেই, ঘটনার দিন সে বাড়িতেই নিজের মোবাইল রেখে যায়।
লংলা কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান বলেন, অয়ন আমাদের কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। রমজান মাস থেকে কলেজের পাঠদান বন্ধ রয়েছে। নিখোঁজের বিষয়টি আমরা তার পরিবারের কাছ থেকে জেনেছি। তাকে দ্রæত খুঁজে পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।
কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, কলেজ শিক্ষার্থী অয়ন নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে। তথ্য প্রযুক্তির সহায়তায় কল লিস্ট ও লোকেশন ট্রাকিং করে তাকে খুঁজার চেষ্টা করছি।##
1:32 am, Thursday, 26 March 2026
News Title :
১৭ দিন থেকে নিখোঁজ লংলা কলেজ শিক্ষার্থী অয়ন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 04:57:58 pm, Wednesday, 25 March 2026
- 9 Time View
Tag :
Popular Post























