3:00 pm, Friday, 6 November 2026

আমি এত কষ্ট পাই, মনে হয় মরে যাই : স্বস্তিকা

ডেস্ক রিপোট :: কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। সেই ঘটনার প্রতিবাদ ও আন্দোলনে প্রথম থেকেই রাস্তায় নেমেছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। দিনের পর দিন তিনি রাজপথে ছিলেন। এমনকি দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় তাকে নিয়ে ক্রমাগত সমালোচনাও করা হয়। সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ইন্ডাস্ট্রিতে কারো সঙ্গে প্রেম করেছেন কিনা? এ অভিনেত্রী সরাসরি বলেলন, ‘না, এক্কেবারেই না। এ জীবনে আমি কোনোদিন এই ইন্ডাস্ট্রিতে একটাও প্রেম করিনি। আর করবও না।’ তবে গুঞ্জন রয়েছে, স্বস্তিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিনেতা জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়ের। তাকে আরও জিজ্ঞেস করা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধু আছে? এর জবাবে তিনি বলেন, ‘এত বন্ধু রয়েছে যে, আমি গুণে শেষ করতে পারব না। আসলে সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই।’ পরিশেষে আরজি কর আন্দোলনে তাকে নিয়ে ট্রোল করা প্রসঙ্গে অভিনেত্রী স্বস্তিকা বলেন, ‘আমি এত কষ্ট পাই। মনে হয় মরে যাই। বেঁচে থেকে কী লাভ, এটাই মনে হয়।’

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আমি এত কষ্ট পাই, মনে হয় মরে যাই : স্বস্তিকা

Update Time : 07:07:43 am, Tuesday, 8 October 2024