3:15 pm, Monday, 24 August 2026

১ জুন থেকে খুলনার ১৮ রুটে পরিবহন ধর্মঘট

ডেস্ক রিপোর্ট : নসিমন-করিমনসহ হাইকোর্ট নির্দেশিত অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে খুলনা থেকে ১৮টি রুটে ১ জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি এ ধর্মঘট আহ্বান করেছে।

সোমবার (৩০ মে) রাতে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন সোনা এ তথ্য জানান।

তিনি বলেন, হাইকোর্ট নির্দেশনা দেওয়ার পরেও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করেনি প্রশাসন। বিভিন্ন সময় এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু তাতে কাজ হয়নি। সর্বশেষে গত ২৬ মে মিটিং করে প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়, যা ৩১ মে শেষ হচ্ছে। এ মেয়াদে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না হলে ১ জুন থেকে ১৮টি রুটে বাস-মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

৪১ কোটি টাকায় বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের ফুটবল

১ জুন থেকে খুলনার ১৮ রুটে পরিবহন ধর্মঘট

Update Time : 07:55:54 am, Tuesday, 31 May 2022