অনলাইন ডেস্ক: সাবেক পরিকল্পনা মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে যা হলো একটি ‘অধমর্ণের বাজেট’।বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।ড. মঈন খান বলেন, মোট বাজেটের ৩৫ দশমিক ৫৬ শতাংশ, অর্থাৎ এক তৃতীয়াংশের বেশিই হলো ঘাটতি। যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বিএনপি অতীতে এদেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বার বার বের করে আনার চেষ্টা করেছে আর আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বার বার বৈদেশিক নির্ভর করে। ফলে জন্মের আগেই প্রতিটি শিশুর মাথায় চাপিয়ে দেয়া হচ্ছে হাজার হাজার টাকার ঋণের বোঝা। এবারের বাজেট তারই বহিঃপ্রকাশ।
8:58 am, Tuesday, 7 July 2026
News Title :
২০২১-২২ অর্থ বছরের বাজেট ‘অধমর্ণের বাজেট’: ড. মঈন খান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 04:28:45 pm, Thursday, 3 June 2021
- 464 Time View
Tag :
Popular Post























