5:42 am, Thursday, 27 August 2026

২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে কাজে যোগদানের নির্দেশ আইজিপির

অনলাইন ডেস্ক: পুলিশ সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বুধবার (৭ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। 

তিনি বলেন, আগামীকালের মধ্যে স্ব স্ব কর্মস্থলে রিপোর্ট করতে হবে। এ সময় তিনি যারা এখনো কর্মস্থলের বাইরে আছেন তাদের দ্রুত ফেরার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা কিন্তু বসে নেই। কাজ করছি। অনেকে নিহত আহত হয়েছেন। আইজিপি জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসকল হত্যা হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় নতুন পুলিশকে আরও জনবান্ধব করতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। অপেশাদার, উচ্চাবিলাশী অফিসারদের কারণে নীতিমালা অনুসরণ না করা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের অনেক সহকর্মী নিহত ও আহত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় সকল পুলিশ সদস্যের জীবন মানের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি। তিনি বলেন, আমাদের রাজারবাগ, সদর দফতর, সকল মেট্রোপলিটন ও জেলার সকলকে আগামীকাল সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। আমরা সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলব।

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাষ্ট্রের কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন মারা গেছেন

২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে কাজে যোগদানের নির্দেশ আইজিপির

Update Time : 02:46:42 pm, Wednesday, 7 August 2024