1:13 am, Monday, 31 August 2026

৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ভালো শুরুর পর পুরোনো রোগে কাবু বাংলাদেশ। ষষ্ঠ ও সপ্তম ওভারে দুই ওপেনারকে হারানোর পর নবম ও দশম ওভারে লিটন দাস ও সাকিব আল হাসানকে হারিয়েছে বাংলাদেশ। ৯ রানে লিটনকে ফিরিয়েছেন ফন বিক। দশম ওভারের প্রথম বলে শারিজ আহমেদের শিকার ৭ রান করা সাকিব। বৃষ্টির পর আবারও শুরু হয়েছে খেলা। ১২ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৮০।

এর আগে, ওপেনিং জুটিতে বেশ ভালো রান তুলেছিলেন দুই ব্যাটার নাজমুল শান্ত ও সৌম্য সরকার। ১৪ বলে ১৪ করে আউট হন সৌম্য। অপরদিকে নাজমুল শান্ত পাওয়ারপ্লেতে দারুণ রান তুললেও আচমকা খেল হারিয়ে ফেলেন। ২০ বলে ২৫ রান করে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন।

শান্ত ফেরার পর উইকেটে আসেন লিটন দাস। তবে তার ব্যাটও হাসতে পারেনি। মাত্র ৯ রান করে ফেরেন এই ড্যাশিং ওপেনার। তবে সবচেয়ে বেশি হতাশ করেছে সাকিবের দ্রুত সাজঘরে ফেরা। মাত্র ৯ বলে ৭ রান করে শারিজ আহমেদের বলে ক্যাচ আউট হন অধিনায়ক সাকিব।

বাংলাদেশ একাদশঃ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশঃ
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), টিম প্রিঙ্গেল, লোগান ফন বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিদেশ গমন উপলক্ষে নাইম আহমদ কে বিদায় সংবর্ধনা দেন।বন্দু মহল।

৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

Update Time : 06:48:01 am, Monday, 24 October 2022