11:05 pm, Saturday, 11 July 2026

৬ দিন পর হিলিতে আমদানি-রফতানি শুরু

ডেস্ক রিপোর্ট :: দিনাজপুরে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

আজ রবিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, দুর্গাপূজা উপলক্ষে ১১-১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন দুদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পূজার ছুটি শেষে রোববার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরে সব ধরনের কার্যক্রম চালু ছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

৬ দিন পর হিলিতে আমদানি-রফতানি শুরু

Update Time : 06:46:12 am, Sunday, 17 October 2021