5:49 pm, Friday, 22 May 2026

৭-১ গোলের বিশাল জয় জার্মান ক্লাব বরুশিয়ার

স্পোর্টস ডেস্ক :: ঘরের মাঠে সেল্টিককে নিয়ে রীতিমত ছেলেখেলায় মেতে উঠলো বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগে স্কটল্যান্ডের ক্লাবটিকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিলো জার্মানরা।

মঙ্গলবার রাতে সিগন্যাল ইদুনা পার্কে সেল্টিককে রীতিমত তটস্থ করে রেখেছিল ডর্টমুন্ড। ম্যাচের সপ্তম মিনিটে এমরে কানের পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

সেল্টিক অবশ্য লড়াইয়ে ফিরেছিল দুই মিনিটের মধ্যেই। নবম মিনিটে ডাইজেন মায়েদা ১-১ সমতা ফেরান। সেটিই যেন ছিল সেল্টিকের বড় ভুল।

এরপরই ক্ষুধার্ত বাঘের মতো অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়ে ডর্টমুন্ড। ১১ মিনিটে করিম আদেমি ফের এগিয়ে দেন দলকে। ২৯ আর ৪২ মিনিটে আরও দুই গোল করে দুর্দান্ত হ্যাটট্রিকও পূরণ করে ফেলেন জার্মান উইঙ্গার।

মাঝে সারহো গুইরাসি ৪২ মিনিটে পেনাল্টি থেকে করেন এক গোল। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের ষষ্ঠ গোলটিও করেন তিনি।

৭৯ মিনিটে সেল্টিকের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ফেলিক্স এনমেছা। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বরুশিয়া ডর্টমুন্ড।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

৭-১ গোলের বিশাল জয় জার্মান ক্লাব বরুশিয়ার

Update Time : 07:44:39 am, Wednesday, 2 October 2024