অনলাইন ডেস্ক: ব্রিটেনে গাড়ি চালকরা প্রায়শঃ নারীদের লক্ষ্য করে যৌনতাপূর্ণ আপত্তিকর মন্তব্য ছুড়ে দেন। বিষয়টি সামাজিক সমস্যায় পরিণত হওয়ায় এর বিরুদ্ধে নারী পুলিশরা আকর্ষণীয় সাজে অভিযান শুরু করেছেন। ডেইলি মেইলওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ ব্রাডফোর্ডে নারী শিক্ষার্থীদের কাছ থেকে এধরনের অভিযোগ পাওয়ার পর এধরনের অভিযান শুরু করেছে। যে সব স্থানে নারীদের প্রতি লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য বেশি ছুড়েন চালকরা ওসব স্থান অভিযানের জন্যে বেছে নেওয়া হয়েছে।অভিযানের লক্ষ্যই হচ্ছে যৌনতাপূর্ণ উক্তি বা পরামর্শ দেওয়া মাত্রই তাদের পাকড়াও করা। এধরনের অপকর্মে চালকদের ধরে ১ হাজার পাউন্ড জরিমানা বা আদালতে শাস্তির জন্যে পাঠানো হবে। পাবলিক স্পেস প্রোটেকশন অর্ডার আইনে এ অভিযান শুরু হয়েছে।
11:47 am, Monday, 19 January 2026
News Title :
ব্রিটেনে গাড়ি চালক নারীদের যৌনতাপূর্ণ আপত্তিকর মন্তব্য
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:35:00 pm, Tuesday, 1 February 2022
- 419 Time View
Tag :
Popular Post






























