ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারে অবরোধের সমর্থনে জেলা বিএনপি ও সহযোগি সংগঠন মশাল মিছিল করেছে।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের মশাল মিছিল করে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১১ তম দফায় ডাকা ৩৬ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান), যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 


























