11:44 am, Friday, 17 April 2026

শেখ হাসিনার আগমনে বাড়তি যে সুবিধা পেলেন সিলেটবাসী

ডেস্ক রিপোর্ট::শেখ হাসিনার আগমনে বাড়তি যে সুবিধা পেলেন সিলেটবাসী

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের যাতায়াতের সুবিধার্থে বাড়তি সুবিধা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আবেদনের প্রেক্ষিতে এ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানায় রেল কর্মকর্তারা।

এদিন সিলেটের বিভিন্ন রুটে ৪টি স্পেশাল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশে রেলওয়ে।

বুধবার সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. নূরুল ইসলাম গণমাধ্যমে বলেন, যাত্রী চাহিদা বিবেচনায় রেলওয়ে সক্ষমতা অনুযায়ী বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা করে। যেকেউ চাইলে ভ্রমণের জন্য (বাণিজ্যিক কার্যক্রম ব্যতীত) আবেদন করলে বিশেষ ট্রেন সার্ভিস দেয়া হয়।

এদিকে, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (আর) মো. খলিলুর রহমান সই করা এক চিঠিতেও স্পেশাল সার্ভিসের সার্বিক বিষয়ে জাননো হয়।

এতে বলা হয়েছে, শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ রুটে ২ জোড়া, মনতলা-সিলেট-মনতলা এবং সিলেট-বরমচাল-কুলাউড়া-সিলেট রুটে এক জোড়া করে মোট ৪ জোড়া স্পেশাল ট্রেন যাওয়া-আসা করবে। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের আবেদনের প্রেক্ষিতে এ বিশেষ ট্রেন সার্ভিসের অনুমোদন দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের তথ্যমতে, স্পেশাল-১ ট্রেনটি শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ রুটে যাওয়া আসা করবে। ১১৯ কিলোমিটার দূরত্বের এ রুটে ১০টি কোচ দিয়ে বিশেষ ট্রেন উভয়পথে যাত্রী পরিবহন করবে। এ রুটে সুলভ (২য় শ্রেণী) শ্রেণীতে জনপ্রতি ভাড়া ৭০ টাকা ও শোভন ভাড়া ১১৫ টাকা ধার্য করা হয়েছে।

এছাড়াও পার্সেল ভাড়া রাখা হয়েছে প্রতি কেজি ১ টাকা ৩৭ পয়সা। প্রতি ট্রিপে (আপ ও ডাউন) রেক প্রতি ৫৬ হাজার ১২০ টাকা, ১০% নন স্টপ চার্জ ৫ হাজার ৬১২ টাকা ধরে স্পেশাল-১ ট্রেনের দুই ট্রিপে মোট ভাড়া ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৬৪ টাকা।

স্পেশাল-২ ট্রেনটি একই রুটে (শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ) সমাবেশের যাত্রী পরিবহন করবে। ১০ কোচের ট্রেনটিতে সুলভ (২য় শ্রেণী), শোভন, শোভন চেয়ার ছাড়াও প্রথম শ্রেণীর কোচ সংযোজন করা হয়েছে। রেকপ্রতি ৪৭ হাজার ১৪১ টাকা ও ১০% নন স্টপ চার্জ ২ হাজার ৮৭৪ টাকা ধরে দুই ট্রিপে মোট ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৩০ টাকা।

স্পেশাল-৩ রুটে মনতলা-সিলেট-মনতলা রুটের ১৫০ কিলোমিটার দূরত্বে ১০টি কোচ সম্বলিত একজোড়া ট্রেন চলাচল করবে। এই রুটে সুলভ (২য় শ্রেণী) ৮৫ টাকা, শোভন ১৪০ টাকা, শোভন চেয়ার ১৬৫ টাকা এবং প্রথম শ্রেণীতে (১৫% ভ্যাটসহ) ২৫৩ টাকা জনপ্রতি ভাড়া ধরা হয়েছে। পার্সেল প্রতি কেজি ভাড়া ধরা হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। প্রতি ট্রিপে (আপ ও ডাউন) রেক প্রতি ভাড়া ৬৪ হাজার ৯০৬ টাকা ও ১০% নন স্টপ চার্জ ৪ হাজার ৮৩৪ টাকা ধরে দুই ট্রিপে ট্রেনের মোট ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা।

অপর দিকে সিলেট-বরমচাল-কুলাউড়া-সিলেট রুটের স্পেশাল-৪ ট্রেনটি ২৯ কিলোমিটার দূরত্বের পথে যাত্রী পরিবহন করবে। ১০টি কোচ সম্বলিত একজোড়া ট্রেনের সুলভ (২য় শ্রেণীর) ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ৩৫ টাকা এবং পার্সেল কেজি প্রতি ৯০ পয়সা। উভয় পথে (আপ ও ডাউন) স্পেশাল-৪ ট্রেনের মোট ভাড়া ধরা হয়েছে ৪১ হাজার ১৬০ টাকা। সব মিলিয়ে সিলেটে প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে রেলের পরিচালিত ৪ জোড়া ট্রেনে ভাড়া আদায় হবে ৪ লাখ ৪ হাজার ১৩৪ টাকা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শেখ হাসিনার আগমনে বাড়তি যে সুবিধা পেলেন সিলেটবাসী

Update Time : 11:40:28 am, Wednesday, 20 December 2023