8:49 am, Tuesday, 14 July 2026

আবারও নীলক্ষেত অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট : সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে না নেওয়ার অভিযোগ তুলে ফের নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। পরে দুপুর পৌনে ১টা নাগাদ সড়ক অবরোধ করেন তারা।

এর আগে গত ১৬ আগস্ট সকাল ১০টা দুপুর ১টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে গত রোববার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ গণঅনশন পালন করেন তারা।

আন্দোলনে অংশ নিতে আসা শিক্ষার্থীরা জানান, একদফা, এক দাবিতে আন্দোলনের জন্য জড়ো হচ্ছেন তারা। দাবিটি হলো- নির্ধারিত সিজিপিএ শিথিল করে, তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যার পানি নামলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত জনজীবন

আবারও নীলক্ষেত অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

Update Time : 07:51:56 am, Tuesday, 22 August 2023