12:44 am, Wednesday, 22 April 2026

শ্রীমঙ্গলে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি ::মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপক চন্দ্র মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) তাপস চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন রুশনি অটোরাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সরকারি খাদ্য গুদাম সুত্রে জানাযায়, ধান-চাল সংগ্রহ অভিযান আগামি ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ধান প্রতি কেজি ৩২ টাকা এবং প্রতি মন ১২৮০ টাকা, প্রতি কেজি আতপ চাল ৪৪ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৪৫ টাকা দরে ক্রয় করা হবে।

ওই সময়ের মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে-ধান ১৪৫৪ মেট্রিক টন, আতপ চাল ৪৩ মেট্রিক টন, সিদ্ধ চাল ৩৫৯৩ মেট্রিক টন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

শ্রীমঙ্গলে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

Update Time : 11:00:32 am, Tuesday, 14 May 2024