1:36 pm, Wednesday, 22 April 2026

সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা মারা গেছেন

ডেস্ক রিপোর্ট : রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার (২৬) মারা গেছেন।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গত ৫ মার্চ সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল মারা গেছেন। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত ৫ মার্চ সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সবশেষ আয়েশাসহ তিনজন নিহত হয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা মারা গেছেন

Update Time : 08:26:28 am, Tuesday, 14 March 2023