মৌলভীবাজার প্রতিনিধি ::মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিম ইউনিয়নের বড়চেগ গ্রামের আব্দুল মুমিন মিয়া(৬২) এর অবস্থার অবনতি। মৌলভীবাজার সদর হাসপাতাল,সিলেট ওসমানী হাসপাতাল এবং সিলেট উইমেনস হাসপাতালে এসব হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা নিয়ে ১৭ মে বাড়িতে আসলে অবস্থার অবনতি হলে ১৮ মে রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এসংবাদ পরিবেশন পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য ভাতিজাকে ৩ লক্ষ টাকা ধার না দেওয়ায় কথাকাটাকাটি হলে গত ২৫ এপ্রিল রাত অনুমান সাড়ে ৮টার দিকে উনার ভাতিজা মোস্তাকিন মিয়ার পুত্র মৌলা মিয়া( ২৮) গংরা একা পেয়ে দাড়ালো অস্র দিয়ে হত্যার উদ্যেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে হাল্লাচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।এর পর থেকে দিনেদিন আব্দুল মুমিন মিয়ার অবস্থার অবনতি হতে থাকে এদিকে চিকিৎসাও চলমান রয়েছে।
আপন চাচাকে কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করার ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে।
এঘটনায় মো: নাসির মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে মৌলা মিয়াকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। এসংবাদ পরিবেশন পর্যন্ত মৌলা মিয়া(২৮) কারাগারে আছে। বখাটে মৌলা মিয়ার বিরুদ্বে এলাকায় মারধোর সহ নানান অভিযোগ রয়েছে।
আহত আব্দুল মুমিন মিয়ার দুবাই প্রবাসী ছেলে আলমগির হোসেন বাবার সুস্থতার জন্য দেশ প্রবাসের সকলের কাছে দোয়া চান এবং প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা ও সুষ্ট বিচার প্রার্থনা করেন।

নিজস্ব প্রতিবেদক 






















