10:04 am, Wednesday, 18 November 2026

ঢাকায় গণপরিবহন কম, রিকশায়-হেঁটে গন্তব্যে যাচ্ছেন নগরবাসী

ডেস্ক রিপোর্ট :: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এ কারণে আজ সকাল থেকে রাজধানীতে গণপরিবহন কম দেখা গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

আজ সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। গণপরিবহন কম থাকলেও চলছে মেট্রোরেল। ফলে ভোগান্তি কিছুটা কম রয়েছে মেট্রোরেলে চলাচলকারী যাত্রীদের।

তবে অন্যান্য এলাকা ঘুরে দেখা গেছে, অনেক যাত্রী রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বাস আসছে খুবই কম। এর মধ্যে কোনো কোনো এলাকায় বেসরকারি পরিবহনের বাস একেবারে নেই বললেই চলে। মাঝে মাঝে বিআরটিসির দু-একটি বাস আসছে, তাতেও তিল ধারণের ঠাঁই নেই।

গণপরিবহন কম চলাচলের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বিশেষ করে নারী যাত্রীরা পড়েছেন আরও বেশি বিপাকে। মাঝেমধ্যে একটা বাস আসলেও ভিড় ঠেলে তাতে উঠতে পারছেন না তাঁরা। বাধ্য হয়ে রিকশায়, সিএনজিচালিত অটোরিকশায় বা হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। বাস না পেয়ে অন্যরাও একই পথ অবলম্বন করছেন।

এদিকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেওয়া হচ্ছে না।

Tag :
About Author Information

Sirajul Islam

ঢাকায় গণপরিবহন কম, রিকশায়-হেঁটে গন্তব্যে যাচ্ছেন নগরবাসী

Update Time : 07:36:54 am, Thursday, 18 July 2024