8:23 am, Wednesday, 29 April 2026

আজ আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ

ডেস্ক রিপোর্ট ::রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আজ শনিবার কয়েকটি দলের নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।

রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত শুনতে ৫ অক্টোবর এই সংলাপ শুরু হয়। দ্বিতীয় ধাপে শনিবার আলোচনার জন্য গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পাটিকে (আন্দালিব) আমন্ত্রণ জানানোর কথা ইতোমধ্যে জানিয়েছেন উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান প্রক্রিয়া। অনেকগুলো দলের সঙ্গে এর মধ্যে আলোচনা হয়েছে, আরও যাদের সঙ্গে আলোচনা হবে তাদের ব্যাপারে আমি আপনাকে বলেছি। অন্য আর কার সঙ্গে আলোচনা হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পরিষদ এটা নিয়ে কাজ করছে। পরে যদি আর কারও সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয় তাহলে সেটা আপনাদের সময়মতো জানিয়ে দেওয়া হবে।’

এদিকে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ‘ত্বকের ছোটখাটো চিকিৎসা’ শেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যথারীতি কাজে ফিরেছেন হবলে শুক্রবার তার দপ্তর থেকে জানানো হয়েছে।
তার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার বলেন, ‘প্রধান উপদেষ্টার একটি স্কিন লিজন অপসারণ করতে ছোটখাটো একটা চিকিৎসা হয়েছে। বৃহস্পতিবার তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন। শুক্রবার সকালে আবার নিয়মিত কাজ শুরু করেছেন।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আজ আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ

Update Time : 07:10:49 am, Saturday, 19 October 2024