12:51 pm, Wednesday, 21 October 2026

সেমিতে ‘প্রতিকূল’ অজি পরিবেশে ঠাণ্ডা মাথায় খেলতে হবে

ডেস্ক রিপোর্ট : অ্যাশেজে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ছেলে-মেয়েরা নিয়মিত মুখোমুখি হলেও ফুটবলে সেই সুযোগ মেলে কমই। এবার মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনালে সুযোগ এসেছে। বুধবারের ম্যাচের আগে অস্ট্রেলিয়ার পরিবেশ নিয়ে ইংল্যান্ড মেয়েদের সতর্ক করেছেন সাবেক গোলরক্ষক কারেন বার্ডসলে।

৩৮ বর্ষী গোলরক্ষকের নকআউট ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে সিডনির পরিবেশ ‘প্রতিকূল’ হবে বলছেন ৮২ ম্যাচ খেলা তারকা।

‘২০১৫ বিশ্বকাপে স্বাগতিক কানাডার বিপক্ষে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছিলাম এবং সে পরিবেশ ছিল অত্যন্ত প্রতিকূল। যদিও আমরা শেষ পর্যন্ত জয়লাভ করেছিলাম। কিন্তু তাদের ভক্তদের আওয়াজ এতটাই জোরে ছিল যে সরাসরি চিন্তা করা কঠিন হয়ে পড়েছিল। যেটা আমার জন্য তুলনামূলকভাবে নতুন অভিজ্ঞতা ছিল।’

‘অবশ্য, এই মেয়েরা এটাতে বেশি অভ্যস্ত। তারা প্রচুর দর্শকের সামনে এবং ওমেন্স সুপার লিগে খেলে থাকে। সিংহীরা দেখিয়েছে কীভাবে প্রায় সব পরিবেশ জয় করতে হয়। কিন্তু এটা বেশ কঠিন সন্ধ্যা হবে, কোনো সন্দেহ নেই।’ এমন উপলদ্ধি বার্ডসলের।

আগামী ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকাল ৪টায় মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটি হবে। যাতে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সেমিতে ‘প্রতিকূল’ অজি পরিবেশে ঠাণ্ডা মাথায় খেলতে হবে

Update Time : 09:15:00 am, Tuesday, 15 August 2023