9:54 am, Thursday, 23 July 2026

সম্রাট অসুস্থ, অভিযোগ গঠনের শুনানি পেছাল

ডেস্ক রিপোর্ট :: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট অসুস্থ থাকায় তার বিরদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার অভিযোগ গঠনের শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু সম্রাট অসুস্থ থাকায় আদালতে উপস্থিত করেনি কারাকর্তৃপক্ষ। এ জন্য ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেন।

সম্রাটের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এসব তথ্য জানান।

এর আগে গত ২২ মার্চ ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠন শুনানির জন্য আজ (৩১ মার্চ) দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ২০১৯ সালের ১২ নভেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

সম্রাট অসুস্থ, অভিযোগ গঠনের শুনানি পেছাল

Update Time : 09:48:18 am, Thursday, 31 March 2022