2:27 pm, Wednesday, 18 November 2026

৫ দিনের মধ্যে পাথর কোয়ারী খোলে না দিলে ৬ নভেম্বর ভোলাগঞ্জ – জাফলং মহাসড়ক অবরোধ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া : বেঁচে থাকার অধিকার নিয়ে রাজপথে জীবন দানের অঙ্গীকার নিয়ে পাথর কোয়ারী খোলে দেয়ার দাবীতে অনড় অবস্থানে এখন সিলেট বাসি।
জীবন জীবিকার তাগিদে , বন্যা, করোনা মহামারী মোকাবেলা করে পরিবার পরিজন নিয়ে এখন দিশেহারা পাথর।কোয়ারী সংশ্লিষ্ট মানুষেরা। তবে তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন চান মানবিক দিক বিবেচনা করে।
তাদের দাবি দেশ বৈষম্য বিরোধী হয়েছে কিন্তু তারা এখনো বৈষম্যের শিকার রয়েছেন। পাথরকুয়ারী খোলে না দিয়ে তাদের জীবিকা বন্ধ করে উল্টো পাথর অধ্যুষিত এলাকার শ্রমিক থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দিয়ে সিলেটের পরিবেশ অধিদপ্তরের কতিপয় কর্মকর্তা হয়রানি করছেন এমনটাই জানান জাফলং ব্যবসায়ী, শ্রমিক সামাজিক ঐক্য পরিষদ এর আহবায়ক আনোয়ার হোসেন খান আনু। তারা মিথ্যা মামলার বিষয়ে আইনিভাবে লড়বেন বলেও জানান।

এদিকে সিলেটের পাথর ও বালু মহাল নিয়ে পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আন্দোলনের প্রধান উপদেষ্টা মো. জুলহাস উদ্দিন শিকদারের সভাপতিত্বে ও আন্দোলনের সদস্য সচিব সৈয়দ ফখরুল ইসলামের পরিচালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের আহবায়ক সাংবাদিক আবুল হোসেন।
তিনি বলেন, বৃহত্তর সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন পাথর ও বালু মহাল থেকে আহরণকারী কয়েক লক্ষ শ্রমজীবী ও হাজার হাজার ব্যবসায়ী এবং সচেতন আপামর জনগণের পক্ষ থেকে আপনাদের সদয় সহানুভূতির জন্য জানাচ্ছি যে, দীর্ঘ ৭ বছর ধরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বৃহত্তর সিলেটের সকল পাথর কোয়ারী ও বিভিন্ন বালু মহাল থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ ছিল। দীর্ঘদিন থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় এ অঞ্চলের প্রধানতম বারকী পেশায় সম্পৃক্ত দশ লক্ষাধিক মানুষ ও বিশ সহস্রাধিক ব্যবসায়ী আয়-রোজগার হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ইতিমধ্যে শত শত ব্যবসায়ী ব্যাংক ঋণে জর্জরিত হয়ে দেউলিয়া হয়ে পড়েছে। বেশ কয়েকজন ব্যবসায়ী ঋনের বোঝা সইতে না পেরে ইতিমধ্যে আত্বহত্যা করেছে এবং অনেকে প্যারালাইজড হয়ে বিছানায় চটফট করছে। অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন। দিনমজুর শ্রমিকেরা তাদের কর্মসংস্থান হারিয়ে দিশেহারা হয়ে বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে পরিবার পরিজন পরিচালনা করছে। কিন্তু এলাকায় কাজকর্ম না থাকায় ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে হাজার হাজার শ্রমিক পালিয়ে বেড়াচ্ছে।

তিনি পাথর কোয়ারী বন্ধ থাকায় ক্ষতির কারণসমূহ উল্লেখ করে বলেন, সিলেটে ভয়াবহ বন্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে পাথর কোয়ারী বন্ধ করা। দীর্ঘদিন ধরে পাথর কোয়ারী ও বালু মহাল বন্ধ থাকায় ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং সহ অন্যান্য পাথর মহালগুলোর উৎসমুখ ভরাট হয়ে গেছে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের স্রোতে ভেসে আসা পলিমাটি, বালুতে সিলেটের সকল নদ-নদী, খাল বিল, নদীনালা, হাওর ভরাট হয়ে গেছে। ফলে নদ-নদী, খাল বিলের পানির ধারণ ক্ষমতা না থাকায় মানুষের ভিটে বাড়ি তলিয়ে জনজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অপরদিকে মাছের বিচরণ বিনষ্ট হয়েছে। রিজার্ভের ডলার সংকট, রিজার্ভের ডলার দিয়ে নিম্নমানের পাথর আমদানী, দেশের হাজার হাজার ব্যবসায়ীদের শত শত কোটি টাকা অবৈধ চোরাই পথে ভারতের ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে, এদেশের পাথর মহাল বন্ধ থাকায় বিদেশ থেকে আমদানীকৃত বিভিন্ন স্থানে এলসির পাথর চড়া দামে বিক্রি হচ্ছে। দেশের পাথর মহালগুলো উন্মুক্ত থাকলে প্রতিযোগিতার বাজারে কম দামে পাথর পাওয়া যাবে।
তিনি ৫ দিনের মধ্যে পাথর কোয়ারী খুলে না দিলে শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে, তিন দিনের মধ্যে আটককৃত বারকি নৌকা ফেরত ও মামলা প্রত্যাহারের জন্য আগামী ২৯ অক্টোবর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ, ৩ দিনের মধ্যে আটককৃত বারকি নৌকা ফেরত এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে ০১ নভেম্বর বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, ০৩ নভেম্বর সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক এবং সিলেট-জাফলং মহাসড়ক অবরোধের ঘোষণা দেন। এরপরও যদি উপজেলা ও জেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহন না করেন তাহলে তারা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সাথে মতবিনিময় ও গোলটেবিল বৈঠক করে ভোখানাঙ্গা মিছিল, মানববন্ধন, গণসমাবেশ, ইউএনও ও ডিসি অফিস ঘেরাও, আমরণ অনশন, ঢাকা অভিমুখে লংমার্চ এবং সর্বশেষ স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচী পালন করবেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আন্দোলনের অন্যতম নেতা মাওলানা আব্দুর রহিম, ইয়াছিন আলী, জহিরুল ইসলাম, আজমল হোসেন, শাহাদত হোসেন, আব্দুর রাজ্জাক বাদল, জাফলংয়ের বিশিষ্ট পাথর ব্যবসায়ী জুবায়ের আহমদ, নানু মিয়া চৌধুরী, সুমন আহমদ, রাহাদুজ্জামান, বিছনাকান্দির পাথর শ্রমিক নেতা আমির হোসেন, ছয়ফুল আলম, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমেদ তুফায়েল, কোম্পানীগঞ্জের শ্রমিক নেতা ফয়জুল ইসলাম, সাইদুর রহমান, কালা মিয়া, সুরুজ মিয়া, বাসির মিয়া, ইদ্রিছ মিয়া, গণমাধ্যম কর্মী মঈন উদ্দিন মিলন, ছাত্রনেতা লিটন মিয়া, আরিফ আহমেদ সুমন, ইকবাল হোসেন ইমন প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

টোকাইকে দিয়ে বোমাবাজি করে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভী

৫ দিনের মধ্যে পাথর কোয়ারী খোলে না দিলে ৬ নভেম্বর ভোলাগঞ্জ – জাফলং মহাসড়ক অবরোধ

Update Time : 12:33:20 pm, Monday, 28 October 2024