8:40 am, Tuesday, 14 July 2026

‘গুম হওয়া ৩৩০ জনের অবস্থান অনুসন্ধানের চেষ্টা চলছে’

ডেস্ক রিপোর্ট : গুম সংক্রান্ত কমিশনে এখন পর্যন্ত ১ হাজার ৭৫২টি অভিযোগ জমা পড়েছে। ১০০০টি অভিযোগের যাছাই সম্পন্ন হয়েছে। ৩৩০ জনের অবস্থান অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার ( ৪ মার্চ ) দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
কমিশনের সভাপতি বলেন, কমিশনে আসা ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রায় ৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবির সেক্টর কমান্ডারদের কাছ থেকে ৫ আগস্টের পর ভারত থেকে বাংলাদেশে পুশইন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ১৪০ জনের তথ্য পাওয়া গেছে। এই তথ্যের প্রাথমিক অনুসন্ধান শেষে গুমের শিকার কোনো ব্যক্তির নাম এখনও পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যার পানি নামলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত জনজীবন

‘গুম হওয়া ৩৩০ জনের অবস্থান অনুসন্ধানের চেষ্টা চলছে’

Update Time : 11:15:39 am, Tuesday, 4 March 2025