11:08 pm, Tuesday, 21 April 2026

কুলাউড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন

Oplus_131072

কুলাউড়া প্রতিনিধি :মৌলভীবাজারের কুলাউড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা অংশগ্রহণ করে।
দিবসের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলা পরিষদ এলাকা থেকে সকাল সাড়ে ৯টায় ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়ে শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে গিয়ে সমবেত হয়।

শোভাযাত্রায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, থানার ওসি মো. গোলাম আপছার, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরুজ্জামান সজল, সিনিয়র সাংবাদিক মো: খালেদ পারভেজ বখশ,
কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন,সদস্য শেখ বদরুল ইসলাম রানা, রিয়াদ মাহমুদ, এনসিপি নেতা ইব্রাহিম আলী ও লিংকন তালুকদার, শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টায় ডাকবাংলো মাঠে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও। পরে উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের পরিচালনায় শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনওসহ অন্যান্য অতিথিরা। এ ছাড়া সকাল আটটা থেকে উদীচী শিল্পী গোষ্ঠী, শিল্পকলা একাডেমি, নৃত্যালয় কুলাউড়াসহ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় এসো হে বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

কুলাউড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন

Update Time : 09:53:35 am, Monday, 14 April 2025