স্টাফ রিপোটার: একতা স্পোর্টিং ক্লাব,রেজি নং মৌলভী ১৪৫/৯৬, কাজিরবাজার এর আয়োজনে “২৪ তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা” মরহুম সিরাজুজ্জামান চৌধুরী বৃত্তি (৫ম ),মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি (৮ম ),মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী বৃত্তি (১০ম) শ্রেণি অনুষ্ঠিত। মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কেজি স্কুলের সহস্রাদিক জন পরীক্ষার্থীর অংশগ্রহণে আজ ৩/১১/২০২৩ ইং আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কাজিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।সংগঠনটি ১৯৯৮ সাল হতে ধারাবাহিকভাবে পরীক্ষা নিয়ে মেধাবী শিশুদের পুরষ্কার দিয়ে আসছে।এবারে পরীক্ষাটি দুই যুগে পদার্পণ করল। সংগঠনের সভাপতি এবাদুল হক দুলু, সম্পাদক গাজী আবেদ আহমদ ,সংগঠনের সকল সদস্যসহ পরীক্ষায় উপস্হিত ছিলেন বৃত্তি দাতা পরিবারের সৈয়দ ইফতিয়ার হোসেন,ইউনিয়ন চেয়ারম্যান শেখ বদরুজ্জামান চুনু, সংগঠনের উপদেষ্টা সাবেক শিক্ষক নুরুল হক,সাবেক শিক্ষক খয়রুল হক চৌধুরী আতা,সাবেক শিক্ষক শেখ আজাদুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও সামাজিক ব্যক্তিবর্গ।হল সুপারের দায়িত্বে ছিলেন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার দেব, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন কায়সার আহমেদ।পরীক্ষার পৃষ্ঠপোষক হিসেবে আছেন লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী সামাজিক ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সৈয়দ আক্তার হোসেন বাবু, আকিকুজ্জামান চৌধুরী টিটু, ফরহাদ চৌধুরী বিপ্লব।
7:50 pm, Tuesday, 28 July 2026
News Title :
কাজিরবাজার এর আয়োজনে একতা মেধা অন্বেষণ পরীক্ষা” বৃত্তি অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:37:16 pm, Friday, 3 November 2023
- 442 Time View
Tag :
Popular Post


























