7:01 pm, Friday, 24 April 2026

নতুন পরিচয়ে ফেরদৌস ওয়াহিদ

ডেস্ক রিপোর্ট : ফেরদৌস ওয়াহিদ, তার গান মানেই অন্যরকম একটা উন্মাদনা। সুর, রিদম, ব্যঞ্জনা, সব মিলিয়ে এই পপ সঙ্গীতশিল্পীর গান স্বতন্ত্র। করেছেন অভিনয়ও। তবে তিনি আরেকটি নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন। ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে তিনি নাম লেখাতে যাচ্ছেন উপস্থাপনায়। মজার বিষয় হলো, এই অনুষ্ঠানে নিজের ছেলে হাবিব ওয়াহিদের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে উপস্থাপনায় হাতেখড়ি হচ্ছে তার।
গত মঙ্গলবার ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামের অনুষ্ঠানটির তিনটি পর্বের স্টুডিও অংশের শুটিং হয়েছে।
এর একটি পর্বে ছেলে হাবিব ওয়াহিদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। অন্য দু’টি পর্বে অংশ নিয়েছেন হায়দার হোসেন ও আগুন।
প্রথমবারের মতো উপস্থাপনায়, কেমন অভিজ্ঞতা হলো তার? এমন প্রশ্নের উত্তরে ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে বলেন, ‘অন্য রকম একটা অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে ভালোই লেগেছে। কারণ, নতুন একটা বিষয় নিয়ে কাজ করলাম। সংগীতশিল্পী হাবিবের সাক্ষাৎকার নিয়েছি।
আমি আমার মতো করে প্রশ্ন করেছি, সে তার মতো করে উত্তর দিয়েছে। অতিথিদের প্রত্যেকে দেখলাম ভীষণ উপভোগ করেছে।
তখনই বুঝতে পেরেছি, আমি কিছু না কিছু ভালো করতে পেরেছি।’ এই অনুষ্ঠানে মূলত অভিজ্ঞতা, ভালো-মন্দ, সুখ-দুঃখ নিয়ে কথা বলবেন শিল্পীরা।
মোটকথা একজন শিল্পীর সার্বিক ভাবনা উঠে আসবে এখানে। আলোচনার ফাঁকে ফাঁকে শিল্পীরা গান গাইবেন।
বলা প্রয়োজন, উপস্থাপনার পাশাপাশি ‘চেনা মুখ দুঃখ সুখ’-এর পরিকল্পনাও করেছেন ফেরদৌস ওয়াহিদ।
অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন পুনম প্রিয়ম। ১৬ পর্বের এই অনুষ্ঠানটি ৩০ এপ্রিল থেকে বিকাল সাড়ে পাঁচটায় চ্যানেল আইয়ে প্রচার শুরু হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

নতুন পরিচয়ে ফেরদৌস ওয়াহিদ

Update Time : 10:59:00 am, Wednesday, 16 April 2025