1:46 pm, Friday, 4 September 2026

একবার ‘সবকিছু ধ্বংস’ করার, আবার আলোচনার কথা বলছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে টেলিফোনে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন।

একটি সাক্ষাৎকারে তিনি ইরানে ‘সবকিছু উড়িয়ে দেওয়া এবং তেল দখল’ করার কথা বলেন। এরপরই তিনি বলেন, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, তাদের জন্য সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) দেওয়া হয়েছে।

একদিকে তিনি সবকিছু ধ্বংস করার কথা বলছেন, অন্যদিকে আবার আলোচনার কথাও বলছেন।

আরেকটি মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি কিছুটা বিস্তারিত জানান, বলেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ইরানি আলোচকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে মিশর, পাকিস্তান ও তুরস্ক ভূমিকা রাখছে। তবে একটি সূত্র জানিয়েছে, উইটকফ ও কুশনার সরাসরি টেক্সট মেসেজের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগ করছেন।

এই তথ্য নিশ্চিত নয়, তবে এটি ট্রাম্পের সেই বক্তব্যের সঙ্গে মিলে যায় যে, তার ঘনিষ্ঠ আলোচক কুশনার ও উইটকফ কোনো না কোনোভাবে ইরানের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনায় যুক্ত আছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রবীনআইনজীবী, বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব দূর্নীতি দমন কমিশন দুদকের পিপি নিযুক্তঃ বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

একবার ‘সবকিছু ধ্বংস’ করার, আবার আলোচনার কথা বলছেন ট্রাম্প

Update Time : 08:35:32 am, Monday, 6 April 2026