5:41 pm, Saturday, 7 November 2026

মৌলভীবাজার জেলায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১.৬ শতাংশ: সুস্থ ৬০

স্টাফ রিপোটার: মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৬০ জন। গতকাল সোমবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১ দশমিক ৬ শতাংশ।
নতুন শনাক্তের মধ্যে মধ্যে ১ জন সদরে এবং ১ জন শ্রীমঙ্গলের। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮৩৭ জনে।
সুস্থ হওয়া ৬০ জনের মধ্যে ৪৩ জন শ্রীমঙ্গলের এবং ১৭ জন কুলাউড়ার। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১১৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫৩৬ জন।
এছাড়া মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার আলী আমজদ স্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

মৌলভীবাজার জেলায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১.৬ শতাংশ: সুস্থ ৬০

Update Time : 01:18:45 pm, Monday, 21 February 2022