5:28 pm, Saturday, 7 November 2026

কুলাউড়ার আলী আমজদ স্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি ও শিক্ষিকা মিছবুন নাহার বেগম।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শশাঙ্ক শেখর গোস্বামী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ নভেম্বরের বিপ্লব আমাদের নতুন করে পথ দেখায়। জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য ঐক্য এবং সংহতি অত্যন্ত প্রয়োজন।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম নওয়াব আলী আমজদ খানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মরহুম নওয়াব আলী আনওয়ার খান সাহিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল হান্নান আকন্দ, মোহাম্মদ তফাজ্জল হোসেন ও আনসার আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। কোরআন তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মুহিত নাঈম এবং গীতা পাঠ করেন শিক্ষক ঠাকুর ধন দাস। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। (ক) বিভাগে প্রথম স্থান অর্জন করে সৈয়দা তাসনিম জাফরি ইভা, দ্বিতীয় মাহবুবা জান্নাত ও তৃতীয় নুসরাত জান্নাত সাদিয়া। (খ) বিভাগে প্রথম স্থান অর্জন করে নাদিয়া আক্তার, দ্বিতীয় ইমা বেগম ও তৃতীয় মারুফা জান্নাত ফাতিমা।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার আলী আমজদ স্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

কুলাউড়ার আলী আমজদ স্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

Update Time : 10:49:11 am, Saturday, 7 November 2026