5:28 pm, Saturday, 7 November 2026

লাল শাপলার অপরূপ সৌন্দর্য, মুগ্ধ পর্যটক-দর্শনার্থীরা

বিশেষ প্রতিবেদক: চায়ের রাজধানী খ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে প্রকৃতির ক্যানভাসজুড়ে যেন লাল আর গোলাপি রঙের অপূর্ব আলপনা।উপভোগ করতে ভোর থেকে কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলোয় ফুটে ওঠা শাপলার রূপ মুগ্ধ করে দর্শনার্থীদের। শাপলার সৌন্দর্যে তৈরি রঙিন ও মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী পর্যটক ও দর্শনার্থীরা।
শীতের আগমনের শুরুতেই পর্যটকে মুখরিত হয়ে উঠছে বিস্তৃত সুবিশাল হাইল হাওর। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে ২০ ও সদর থেকে ২৫কিলোমিটার দূরে মির্জাপুর ইউনিয়নের সানন্দা বিলে এর অবস্থান। পানির বুকে ফুটে থাকা চোখ জুড়ানো লাল ও গোলাপি শাপলার সমারোহ। সানন্দা বিল হলেও বর্তমানে সৌন্দর্য পিপাসুদের কাছে লাল শাপলা বিল নামে পরিচিত। বিলটিতে বিশালাকার সবুজ শাপলা পাতার ফাঁকে ফাঁকে ফুটে রয়েছে লাখো লাখো শাপলার। যত দূর চোখ যায়, ততো দূর পর্যন্ত দেখা মেলে ফুটন্ত লাল শাপলার। দূর থেকে দেখে মনে হয় যেন এক লাল গালিচার রাজ্য উপভোগ করতে প্রতিদিনই ভীর করছেন হাজারো মানুষ।
পর্যটক ও দর্শনার্থী কয়েকজরা জানান- যেখানে যাই সেখানেই যেন প্রকৃতি সৌন্দর্যের ঢালি সাজিয়ে রেখেছে।শাপলা বিলে এসে ভালো লাগছে ও সৌন্দর্যের কথা শুনে পরিবার নিয়ে এটি দেখতে এসেছি। একসঙ্গে এত লাল শাপলা প্রথম দেখলাম। আমরা মুগ্ধ।
একাদিক নারী/পুরুষ পর্যটরা জানান- ‘শাপলা বিল পর্যটনশিল্পে এক নব-সংযোজন। বিনোদনের জন্য দারুণ একটি স্থান তৈরি হয়েছে। পরিবার নিয়ে গোলাপি শাপলা দেখতে আসছেন দেখে ভালো লাগছে।
এনিয়ে সিংক: মো জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল বলেন-শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পর্যটন শহর শ্রীমঙ্গলে প্রতিদিন বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ান ভ্রমনপিপাসুরা। বর্তমানে বাড়তি আকর্ষণ শাপলা বিল, পর্যটক-দর্শনার্থীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে সব ধরনের কাজ করবে উপজেলা প্রশাসন।
প্রকৃতির এমন অনন্য সৌন্দর্য ঘিরে স্থানীয়দের প্রত্যাশা, পরিকল্পিত উদ্যোগে পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি পাবে মির্জাপুর শাপলা বিল।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার আলী আমজদ স্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

লাল শাপলার অপরূপ সৌন্দর্য, মুগ্ধ পর্যটক-দর্শনার্থীরা

Update Time : 09:33:35 am, Saturday, 7 November 2026