5:54 am, Monday, 16 November 2026

বিশ্বের তরুণ বিলিয়নিয়ারদের চমকপ্রদ গল্প

আন্তর্জাতিক ডেস্ক :: ফোর্বসের সর্বশেষ রিয়েল-টাইম তালিকা অনুযায়ী বিশ্বজুড়ে ত্রিশ বছরের কম বয়সী তরুণ বিলিয়নিয়ারদের সংখ্যা এখন ৩৫ জনে পৌঁছেছে। এই তরুণ ধনীদের কেউ শত বছরের পারিবারিক ব্যবসার বিশাল সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে পেয়ে রাতারাতি ধনীর তালিকায় নাম লিখিয়েছেন, আবার কেউ সম্পূর্ণ নিজের মেধা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কল্যাণে শূন্য থেকে ভাগ্য বদলে ইতিহাস গড়েছেন।

ফোর্বসের জরিপে উঠে আসা বিশ্বের এমন শীর্ষ ৫ আলোচিত তরুণ বিলিয়নিয়ারের পেছনের গল্প এখানে তুলে ধরা হলো।

অ্যামেলি ভয়ট ত্রেজেস (ব্রাজিল)
মাত্র ২০ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ নারী বিলিয়নিয়ারের মুকুট পরেছেন ব্রাজিলের এই তরুণী।

দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ বৈদ্যুতিক সরঞ্জাম ও মোটর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডব্লিউইজি-এর পারিবারিক শেয়ারের সুবাদে তিনি এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। সরাসরি কোম্পানির দৈনন্দিন কার্যক্রমে যুক্ত না থাকলেও পারিবারিক ব্যবসায়িক অংশীদারিত্বের বদৌলতে তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলার।
ইয়োহানেস ফন বাউম্বাখ (জার্মানি)
বয়স মাত্র ২০ বছর, অথচ তার ব্যক্তিগত অর্জনের ঝুলিতে রয়েছে প্রায় ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার। জার্মানির বিশ্ববিখ্যাত ও ঐতিহ্যবাহী ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোহরিংগার ইনগেলহাইম-এর উত্তরসূরি তিনি।

পৈতৃক সূত্রে পাওয়া এই ফার্মাসিউটিক্যাল সাম্রাজ্যের জোরে তিনি অ্যামেলির সঙ্গে যৌথভাবে বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছেন।
ক্লেন্তে দেল ভেক্কিও (ইতালি)
ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় চশমার ব্র্যান্ড রে-ব্যান ও ওকলি-র মূল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এসিসলোলুক্সত্তিকা-র বিশাল অংশীদারিত্বের উত্তরাধিকারী এই ইতালীয় তরুণ। একুশ বছর বয়সী ক্লেন্তের বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ৬.৮ বিলিয়ন মার্কিন ডলার। কোম্পানির পরিচালনা পর্ষদে সরাসরি যুক্ত না থাকলেও পারিবারিক ব্র্যান্ডের বিশাল শেয়ার তাকে বিশ্বের শীর্ষ তরুণ ধনীদের কাতারে স্থায়ী আসন করে দিয়েছে।

সুরিয়া মিধা (মার্কিন যুক্তরাষ্ট্র)
পারিবারিক উত্তরাধিকারের সীমানা ছাড়িয়ে সম্পূর্ণ নিজের মেধা ও দূরদর্শিতায় ইতিহাস গড়েছেন ২২ বছর বয়সি সুরিয়া। কোনো পৈতৃক সহায়তা বা পূর্বপ্রস্তুতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক রিক্রুটিং স্টার্টআপ ‘মারকোর’ প্রতিষ্ঠা করে তিনি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। মার্ক জাকারবার্গের পুরোনো রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ সেলফ-মেইড (নিজের চেষ্টায় গড়া) বিলিয়নিয়ারের খেতাব অর্জন করা সুরিয়ার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার।

ব্রেন্ডন ফুডি (মার্কিন যুক্তরাষ্ট্র)
সুরিয়া মিধার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার ব্রেন্ডন ফুডি মাত্র ২২ বছর বয়সেই নিজের একক প্রচেষ্টায় বিলিয়নিয়ারের ক্লাবে প্রবেশ করেছেন। যৌথভাবে এআই প্ল্যাটফর্ম ‘মারকোর’ গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদাকে সঠিকভাবে কাজে লাগানোর সুবাদে তিনি এই অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন। নিজস্ব উদ্ভাবনী শক্তির জোরে গড়ে ওঠা এই ব্যবসার কল্যাণে তার বর্তমান সম্পদের পরিমাণও প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র: ফোর্বস

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিশ্বের তরুণ বিলিয়নিয়ারদের চমকপ্রদ গল্প

Update Time : 07:25:36 am, Sunday, 15 November 2026