5:54 am, Monday, 16 November 2026

বাংলাদেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন পাকিস্তান কোচ

ডেস্ক রিপোর্ট : সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে ফাইনালে ওঠার সুযোগ হারিয়ে হতাশ সমর্থকরাও।

তবে এই হার ভুলে হামজা-জামালদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কোচ নোলবার্তো সোলানো। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি।
তার বিশ্বাস, সামনে দারুণ সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করেন পেরুর এই কোচ। বিশেষ করে গ্যালারির পরিবেশ মুগ্ধ করেছে তাকে।
সোলানো বলেন, ‘এত সুন্দর একটি স্টেডিয়াম! সত্যি বলতে, দীর্ঘদিন এমন পরিবেশ অনুভব করিনি। সমর্থকদের দেখে দারুণ লেগেছে। আমি জানি, বাংলাদেশের ফুটবলের অনেক উন্নতি হয়েছে। ফুটবলে এমনটা হতেই পারে। নিজের দেশকে সমর্থন দিয়ে যান। এটি শুধুই একটি টুর্নামেন্ট। তবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

ফাইনালে ওঠায় নিজের খেলোয়াড়দের অভিনন্দন জানান সোলানো। একই সঙ্গে বাংলাদেশের শক্তিমত্তার কথাও স্বীকার করেন তিনি। তার মতে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ ছিল না।

পাকিস্তান কোচ বলেন, ‘ফাইনালে ওঠার জন্য আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই। আমরা এর জন্য অনেক পরিশ্রম করেছি। জানতাম, বাংলাদেশের বিপক্ষে খুব কঠিন একটি ম্যাচ খেলতে হবে। তারা দারুণ একটি দল। খুব ভালো দল, যাদের কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও রয়েছেন।’

নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারায় সন্তুষ্ট সোলানো। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা খুব ভালোভাবে কাজে দিয়েছে। আমরা জানতাম, তাদের জন্য ম্যাচটি কঠিন করে তুলতে পারব। শেষ পর্যন্ত পরিকল্পনা সফল হয়েছে।’

বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ মেহেদী হাসান শ্রাবনের ভুলে ৮৬ মিনিটে আবদুস সামাদ শাহজাদের গোলেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের। গোলরক্ষকের ভুল নিয়ে প্রশ্ন করা হলে সেটিকে ফুটবলেরই অংশ হিসেবে দেখেন সোলানো। তিনি বলেন, ‘এটা খেলারই অংশ। আগেও বলেছি, আপনাদের খুব ভালো দল ও ভালো কোচ রয়েছেন। ফুটবলে কখনো কখনো এমন ঘটনা ঘটে।’

ম্যাচটিকে দুই দলের জন্যই কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করেন পাকিস্তান কোচ। তবে নিজেদের রক্ষণভাগের দৃঢ়তায় সন্তুষ্ট তিনি। সোলানোর ভাষায়, ‘ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। একটা সময় মনে হচ্ছিল, যেকোনো দলই জিততে পারে। তবে আমরা বেশ দৃঢ় ছিলাম। আমার ভুল না হলে, তারা পরিষ্কার গোলের সুযোগ পেয়েছিল মাত্র দু-একটি।’

বাংলাদেশের অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরীকে আটকে রাখাও ছিল পাকিস্তানের কৌশলের অন্যতম অংশ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই মিডফিল্ডারকে বলের নিয়ন্ত্রণ নিতে না দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা।

এ প্রসঙ্গে সোলানো বলেন, ‘আমরা জানতাম, তাদের দলে হামজা আছে। সে অসাধারণ একজন খেলোয়াড় এবং দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার। আমরা তাকে বলের নাগাল পেতে দিইনি। তাকে বলের সঙ্গে স্বাধীনভাবে খেলতে না দেওয়াটা ছিল আমাদের পরিকল্পনার অংশ। কারণ, সে খুব অভিজ্ঞ একজন খেলোয়াড়।’

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন পাকিস্তান কোচ

Update Time : 07:27:39 am, Sunday, 15 November 2026