সিলেট অফিস: ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগকে সুস্থিত ও গতিশীল করার লক্ষ্যে যোগ্যতা ও মেধার বিচারে সৃষ্টিশীল নেতৃত্ব আহবান করায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে ধন্যবাদ জানিয়ে ফেঞ্চুগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার বাদ আসর ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর তজমুল আলী চত্ত¡র সংলগ্ন পালবাড়ি বাজারে আনন্দ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল পরবর্তী পথ সভায় উপজেলা ছাত্রলীগ নেতা শেখ মাআদুল হক মাহাদের সমন্বয় ও পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা শেখ মুমিনুল হাসান, ২ নং মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেবব্রত পাল দ্বীপ, সহ সভাপতি কাবিলুর রহমান সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, জেমস আহমদ প্রমুখ।দীর্ঘ প্রত্যাশিত ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সুযোগ্য নেতৃত্ব গঠনে জীবন-বৃত্তান্ত আহবান করায় ছাত্রলীগ সভাপতি নাজমুল ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা। বিজ্ঞপ্তি
4:11 am, Friday, 6 November 2026
News Title :
জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে ফেঞ্চুগঞ্জে আনন্দ মিছিল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 04:48:17 pm, Friday, 10 December 2021
- 773 Time View
Tag :
Popular Post




























