শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা গ্রহণে প্রতিবন্ধকতা দুরীকরণে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুলাই) সকালে শহরে একটি অভিজাত রেস্টুরেন্টে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এলএনওবি জোট সিলেট বিভাগীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে ও আশার আলো সিলেট সভাপতি মাহফুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইকবাল নাছির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্ণালী দাস,পুলিশ পরিদর্শক মোহাম্মদ খায়রুজ্জামান(এসপি অফিস), ৬নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, মৌলভীবাজার ইত্তেফাক প্রতিনিধি মো, নজরুল ইসলাম মুহিব ও এলএনওবি জোট সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুল মাহিদ চৌধুরী, রোমন আহমদ (চেইন্জ এজেন্ট বন্ধু), রিয়াদ আহমদ, আবির হোসেন ও মোহাম্মদ মোতাব্বির হোসেন (ডিএএফ) প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম, ফাইন্যান্স অফিসার রাহাতুল রহমান রাতুল, সেন্টারাল কো-অর্ডিনেটর মোঃ আল-আমিন হোসেন ও হেড অফিসের মাহবুবা সুলতানা মোহনা (টিজি)।
এ্যাডভোকেসী সভায় সরকারি অফিসের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এর উপকারভোগি ও প্রতিনিধি, এডভোকেসি নেটওয়ার্ক এর প্রতিনিধি, এলএনওবি প্রতিনিধিসহ সমমনা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 



























