4:42 pm, Friday, 14 August 2026

নূর-২ উপগ্রহ উৎক্ষেপণ করল ইরান

আর্ন্তজাতিক ডেস্ক : ‘নূর-২’ নামে নিজেদের দ্বিতীয় সামরিক স্যাটেলাইট সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে ইরান। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে আজ (মঙ্গলবার) নূর-২ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে।

এটিকে কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক-রকেট ‘কাসেদ’। ‘কাসেদ’ অর্থ বার্তাবাহক।

এটিকে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপন করা সম্ভব হয়েছে।

২০২০ সালের ২২ এপ্রিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে ‘নূর-১’ স্যাটেলাইট স্থাপন করে।

ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি দাশতে কাভির থেকে নূর উপগ্রহকে নিক্ষেপ করা হয়। এটিকেও কক্ষপথ পর্যন্ত বহন করেছিল ইরানের বাহক-রকেট কাসেদ।

ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট ‘নূর-১’ সঠিকভাবে কাজ করছে বলে জানিয়েছে আইআরজিসি। তারা বলেছে, নূর-১ পৃথিবীতে নিয়মিত ডেটা পাঠাচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

নূর-২ উপগ্রহ উৎক্ষেপণ করল ইরান

Update Time : 12:47:30 pm, Tuesday, 8 March 2022