2:11 am, Wednesday, 18 November 2026

ছাত্রলীগ নেতা হাসিব আহমদ মেহের এর বাড়িতে পুলিশের অভিযান

ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার সদর উপজেলার পতন গ্রামের জগলুল আহমদ এর ছেলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক হাসিব আহমদ মেহেরকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে গতকাল মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ অভিযান করে। হাসিব আহমদ মেহের এর বাড়ির সকল কক্ষ পুলিশ তল্লাসী করে তাকে পায় নাই। মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক হাসিব আহমদ মেহের এর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় দুইটি মামলা রয়েছে। তিনি উভয় মামলার এফআইআর ভুক্ত আসামী। উভয় মামলার মধ্যে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক খায়রুল আলম সবুজ বাদী হয়ে বিগত ১৯/০৮/২০২৪ইং ৪১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক হাসিব আহমদ মেহের ২৪নং আসামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার সরকারী কলেজ শাখার আহবায়ক জনি আহমেদ বাদী হয়ে বিগত ২৮/০৮/২০২৪ইং ৩৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় হাসিব আহমদ মেহের ১৯ নং আসামী। পুলিশ হাসিব আহমদ মেহের কে গ্রেফতার করার জন্য তার বাড়িতেঅভিযান করেছে। হাসিব আহমদ মেহের দীর্ঘদিন যাবত পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য খোঁজতেছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে জানা যায়, বর্ণিত উভয় মামলার আসামীগণকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে, শিঘ্রই আসামীগণকে গ্রেফতার করা হবে। হাসিব আহমদ মেহের এর পারিবারিক সূত্রে জানা যায় হাসিব আহমদ মেহের বর্তমানে প্রবাসে যুক্তরাজ্য অবস্থান করিতেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্রলীগ নেতা হাসিব আহমদ মেহের এর বাড়িতে পুলিশের অভিযান

Update Time : 11:28:25 am, Thursday, 16 January 2025