11:46 am, Wednesday, 22 April 2026

কোয়েল মল্লিকের বাণিজ্যিক সিনেমার কোটা শেষ!

ডেস্ক রিপোর্ট : ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু ভারতেই নয়, বাংলাদেশেও তার অসংখ্য ভক্ত রয়েছে।
ফিল্মফেয়ার পুরস্কার বাংলা, দুইবার বিএফজেএ পুরস্কার, আনন্দলোক পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকার থেকে মহানায়ক সম্মান পুরস্কারসহ দেশে-বিদেশে অনেক পুরস্কার পেয়েছেন তিনি।
চলচ্চিত্রে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে শুরু। এরপর দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন রঞ্জিত মল্লিকের কন্যা। তবে বিয়ের পর বানিজ্যিক সিনেমা থেকে দূরেই রয়েছেন কোয়েল। যে কাজগুলো করছেন সেগুলোও গল্প নির্ভর সিনেমা।
এ বিষয়ে কোয়েল মল্লিকের ভাষ্য, আমার তো মনে হয় এই সবে কাজ শুরু করলাম, কীভাবে এত বছর পেরিয়ে গেল বুঝতে পারলাম না। ওই সিনেমাগুলোর জন্যই আজকের আমি এখানে। এখন অনেক বছর পেরিয়ে গেছে, আমিও অনেকটা পরিণত হয়েছি। এই ধরনের সিনেমার কোটা আমার শেষ বলা যায়।
যোগ করে এই অভিনেত্রী আরও বলেন, দেখতে চাই, নতুনরা কেমন করছে। যদিও আগের থেকে তেমন বাণিজ্যিক সিনেমার সংখ্যা কমেছে, তবুও আমি মনে করি সব ধরনের সিনেমার ব্যালেন্স দরকার।
এদিকে, প্রায় সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও প্রযোজক নিশপাল সিং। ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল। পুত্রসন্তানের নাম রেখেছেন কবীর। গেল বছরের ১৪ ডিসেম্বর কন্যা সন্তানের মা হন এই অভিনেত্রী।
অন্যদিকে, প্রায় দুই বছর পর ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফিরলেন কোয়েল মল্লিক। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন পরমব্রত চ্যাটার্জি। সিনেমা আজ মুক্তি পেয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

কোয়েল মল্লিকের বাণিজ্যিক সিনেমার কোটা শেষ!

Update Time : 06:35:04 am, Saturday, 31 May 2025