2:16 pm, Saturday, 28 November 2026

শাহরুখ ও কারিনার ‘ড্যাডি কুল’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক

দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে দেখা গেল বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল।

এবার শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’র নতুন গান ‘ড্যাডি কুল’ এ ফিরেছেন এই দুই তারকা। পুরোনো দিনের স্মৃতি জাগিয়ে তুললেও গানটির উপস্থাপনা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া একরকম নয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘ড্যাডি কুল’র ‘কিং ভার্সন’। ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানটির নতুন বলিউডি সংস্করণ এটি।

গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। শাহরুখ ও কারিনাকে আবার একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে আনন্দ দেখা গেলেও অনেকের মতে, কোরিওগ্রাফি ও পরিবেশনায় নতুনত্বের ঘাটতি রয়েছে।
‘ড্যাডি কুল’র (কিং ভার্সন)’ সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানটির নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।

গানটি ইনস্টাগ্রামে প্রকাশ করে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও… গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’

শাহরুখ-কারিনার পুনর্মিলনকে স্বাগত জানিয়েছেন অনেক ভক্ত। তাদের একজনের মন্তব্য, ‘ইয়ে মেরা দিল’ থেকে ‘চাম্মাক চাল্লো’, আর এবার ‘ড্যাডি কুল’ এই জুটির রসায়ন কখনো পুরোনো হওয়ার নয়। তাদের একসঙ্গে দেখার মধ্যে রয়েছে আলাদা এক নস্টালজিয়া।

গানে শাহরুখের উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে। এক ভক্তের মন্তব্য, পর্দায় কারিনা থাকলেও চোখ আটকে যাচ্ছে শাহরুখের দিকেই। আবার কারও মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতার জনপ্রিয়তা ও পর্দার আকর্ষণ যেন আরও বেড়েছে। কারিনার সৌন্দর্য ও উপস্থিতি নিয়েও প্রশংসা করেছেন অনেকে।

প্রশংসার পাশাপাশি গানটি নিয়ে সমালোচনাও রয়েছে। একাংশের অভিযোগ, নাচের ধাপ ও পরিবেশনায় নতুনত্ব নেই, একই ধরনের কোরিওগ্রাফি বারবার ব্যবহার করা হয়েছে। গানের কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অরিজিৎ সিংয়ের কণ্ঠ প্রশংসিত হলেও তার প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রসিকতা করেছেন কয়েকজন শ্রোতা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার এটি দ্বিতীয় গান। এর আগে প্রকাশিত হয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত রোমান্টিক গান ‘তু মিল যায়ে’।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

চলছে কুলাউড়ার ২২ চা বাগানে পঞ্চায়েত নির্বাচন

শাহরুখ ও কারিনার ‘ড্যাডি কুল’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

Update Time : 08:02:13 am, Saturday, 28 November 2026