4:20 am, Friday, 6 November 2026

বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে যুবদলের হরতালের প্রতি মৌলভীবাজার জেলা যুবদলের একাত্মতা প্রকাশ

স্টাফ রিপোটার: বিএনপির ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শুরুতে প্রথম দিনই গাড়ি চাপা দিয়ে গ্রেফতারের পর পুলিশী হেফাজতে নিহত গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে যুবদলের কেন্দ্রীয় সংসদ। যুবদলের ডাকা এই হরতাল কর্মসূচিতে একাত্মতা পোষন করেছে মৌলভীবাজার জেলা যুবদল । একই সঙ্গে এ হত্যা ও গণহারে যুবদলের নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আজ মঙ্গলবার রাত পৌণে নয়ট্যয় এক বিবৃতিতে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানান।

যুবদলের নেতৃবৃন্দ, বুধবার জিলু আহমদ দিলু হত্যা প্রতিবাদে যুবদলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ মৌলভীবাজার জেলার সর্বসাধারনের প্রতি আহবান জানান।
আজ মঙ্গলবার রাতে জেলা যুবদলের পক্ষে জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক খসরু আহমদ গনমাধ্যমে এ বার্তা প্রেরণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে যুবদলের হরতালের প্রতি মৌলভীবাজার জেলা যুবদলের একাত্মতা প্রকাশ

Update Time : 03:56:25 pm, Tuesday, 31 October 2023